হৃদরোগের ঝুঁকি কমাতে যা করণীয়, জেনে নিন ।

হৃদরোগ, মানবদেহে যত রোগে আক্রান্ত হয় তার একটি । বাংলাদেশে এই রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই । আপনি সুস্থ আছেন । এই রোগে আক্রান্ত হন নি । তাই যে আক্রান্ত হবেন না তার কোন গ্যারান্টি নেই। তাছাড়া কোন রোগেরই গ্যারান্টি নেই। তবে সতর্ক থাকলে গ্যারান্টি থাকে । তাহলে সুস্থ থাকা অবস্থায় হৃদরোগের ঝুঁকি কমাতে যা যা করবেন। এই লেখায় জেনে নেন কি কি করবেন।‌ ওহ্ হ্যাঁ আর একটি কথা আমি আমার ওয়েবসাইটে , "হৃদরোগ প্রতিরোধের উপায় কি?" সম্পর্কে একটি দেখি লিখেছি । চাইলে সেটিও দেখতে পারেন । 

Heart Disease,হৃদরোগ ঝুঁকি কমানোর টিপস
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



হৃদরোগের প্রধান ঝুঁকির কারণ

উচ্চ রক্তচাপ (High Blood Pressure)


ডায়াবেটিস (Diabetes)


উচ্চ কোলেস্টেরল (High Cholesterol)


ধূমপান (Smoking)


স্থূলতা (Obesity)


মানসিক চাপ (Stress)                        




হৃদরোগের ঝুঁকি কমাতে করণীয়



১. ওজন নিয়ন্ত্রণ 

হৃদরোগ এর কারণ এর একটি হল এই ওজন বৃদ্ধি পাওয়া । গবেষকদের মতে ,স্থুল ব্যক্তিরা যেকোনো মুহুর্তে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। কারণ হচ্ছে,ওজন বাড়লে রক্তচাপ ও কোলেস্টেরল বৃদ্ধি পায়। ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। 





২. রক্তচাপ নিয়ন্ত্রণ

আগেই বলেছি উচ্চ রক্তচাপ হৃদরোগের কারণ । কেননা এর ফলে হৃদযন্ত্রে রক্তের প্রবাহ ও অক্সিজেনের প্রবাহের মাত্রা কম হয়। ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।তাই পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা করুন 






৩. দুঃশ্চিন্তা মুক্ত 

দুঃশ্চিন্তা হৃদরোগের সম্ভাবনাকে অনেক গুন বাড়িয়ে দেয়। এমন অনেক লোক আছেন যারা একেবারে সুস্থ,তারা হঠাৎ করে আক্রান্ত হলেন ,পরে জানা যায় তারা মানসিক চাপ, দুঃশ্চিন্তা, মানসিকভাবে ভেঙে পড়া এসবের মধ্যে দিন কাটত। তাই সাবধান নিজেকে দুঃশ্চিন্তা থেকে মুক্ত রাখুন। যা হবার তাই হবে । কিন্তু তাই নিয়ে দুঃশ্চিন্তা করলে তো পাল্টে যাবে না । পাল্টাতে হলে সঠিক কর্ম করতে হবে।





৪. পরিশ্রম করা 

আলসেমি করা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।‌তাই নিজেকে কর্মব্যস্ততায় রাখুন । কায়িক পরিশ্রম করলে দেহের কোষ ,রক্ত চলাচল এবং দেহের যাবতীয় কার্যকলাপ ঠিকমত থাকে । আপনাকে সারা‌দিন কাজ করতে হবে না । অনন্ত প্রতিদিন ৩-৪ ঘন্টা কাজ করেন । মোটামোটি এতেও হবে । আর যদি বেশি করতে পারলে আরো ভালো । অনন্ত স্বাস্থ্য ঝুঁকি থাকবে না। 





৫. খাদ্য

হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাবার খান ।‌এতে করে আপনার শরীর সতেজ থাকবে , চর্বিযুক্ত খাবার,তেলে ভাজা খাবার কম খান । পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খান। কারণ অতিরিক্ত চর্বি দেহের জন্য ক্ষতিকর।



প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)



প্রশ্ন ১: অল্প বয়সেই কি হৃদরোগ হতে পারে?

উত্তর: হ্যাঁ। বর্তমানে অনিয়মিত জীবনযাপনের কারণে ৩০ বছরের আগেও হৃদরোগ দেখা যাচ্ছে।


❓ প্রশ্ন ২: শুধু চিকন মানুষই কি হৃদরোগ থেকে নিরাপদ?

উত্তর: না। চিকন হলেও যদি ধূমপান, স্ট্রেস বা উচ্চ কোলেস্টেরল থাকে, তাহলে ঝুঁকি থেকেই যায়।


❓ প্রশ্ন ৩: প্রতিদিন কফি পান কি হৃদরোগ বাড়ায়?

উত্তর: সীমিত পরিমাণে (১–২ কাপ) কফি সাধারণত নিরাপদ, তবে অতিরিক্ত ক্যাফেইন ক্ষতিকর হতে পারে।


❓ প্রশ্ন ৪: হৃদরোগ প্রতিরোধে কি শুধু ওষুধই যথেষ্ট?

উত্তর: না। ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ।


❓ প্রশ্ন ৫: রাত জাগা কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়?

উত্তর: হ্যাঁ। নিয়মিত রাত জাগলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।


শেষ কথা 

হৃদরোগ একদিনে হয় না, আবার একদিনেই প্রতিরোধও সম্ভব নয়। তবে সচেতন জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্য, নিয়মিত ব্যায়াম ও মানসিক সুস্থতা—এই চারটি বিষয় মেনে চললে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো যায়।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম