চোখের পানি নোনা কেন হয় ?

চোখ আমাদের শরীরের এক অবিচ্ছেদ্য অংশ। চোখ ছাড়া কেউ দেখতে পারেনা । দুনিয়াতে যে অন্ধ তার একটাই আফসোস যে সে দেখতে পায় না । দেখতে পাক বা না পাক মানুষ যখন কাঁদে তখন চোখ দিয়ে পানি পড়ে । অথবা চোখে কিছু গেলে তৎক্ষণাৎ চোখ ডলাডলি শুরু করে দেই । আর তখনই আমাদের চোখ থেকে পানি পড়ে । আর সেই পানিকে বলা হয় অশ্রু।


Tear, চোখের পানি নোনা হয় কেন?
চোখের পানি 



আর এই অশ্রু তিন‌ প্রকার‌ হয়ে থাকে ,যথা:-বেসাল’, ‘ইরিট্যান্ট’ আর ‘ইমোশনাল’। 





চোখের পানি কি ? 

প্রশ্নটা শুনে হয়তো অনেকে অবাক হবেন । কথা হচ্ছে নরমাল পানি আর এই পানি কি এক ? সেই জন্যই এমন প্রশ্ন । চোখের পানি বা Tears হলো এক ধরনের স্বচ্ছ তরল পদার্থ, যা চোখের উপরিভাগকে আর্দ্র ও পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি চোখের ওপর একটি পাতলা আবরণ তৈরি করে, যাতে চোখ শুকিয়ে না যায় এবং বাইরের ধুলাবালি, জীবাণু থেকে সুরক্ষা পায়।(এই পর্যন্ত)



চোখের পানি তৈরি হয় Lacrimal gland (ল্যাক্রিমাল গ্রন্থি) থেকে।




যাইহোক আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে লবণ খাই । সেটা হতে পারে কোন ভর্তা বা তরকারির সাহায্যে। আর এই লবণ আমাদের শরীরের জন্য খুবই উপকারী।‌ কিন্তু এই লবণ শরীরে কি হয় জানেন ? পাকস্থলী থেকে পুষ্টি সংগ্রহের পর লবণ রক্তপ্রবাহে পৌঁছায় । আর ল্যাক্রিম্যাল গ্ল্যান্ড থেকে রক্ত বের হয়ে সঞ্চারিত হওয়ার সময় পানি লবণাক্ত হয় ।  



এখন‌ কথা হচ্ছে এই পানিতে কোন কোন উপাদান‌ উপস্থিত থাকে । সবচেয়ে বেশি পাওয়া যায় NaCl, তারপরে KCL,তারপর লবণ তৈরিতে সাহায্য করা ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাঙ্গানিজসহ বেশ কিছু উপাদান ।‌ 




সোডিয়াম চোখের পানিতে যতটুকু বিদ্যমান ,রক্তরসেও ততটুকুই । আর এই রক্তরসে থাকা সোডিয়াম চোখের পানিকে নোনা করে । 




চোখের পানির নোনাভাব কি চোখের জন্য ক্ষতিকর?

না , চোখের পানির নোনাভাব একদমই ক্ষতিকর নয়, বরং এটি চোখের জন্য অত্যন্ত উপকারী।


✔ চোখের কোষকে সুরক্ষা দেয়

✔ সংক্রমণ প্রতিরোধ করে

✔ চোখে আরাম দেয়


তবে যদি—


অতিরিক্ত চোখে পানি পড়ে


চোখে জ্বালা, ব্যথা বা লালভাব থাকে


চোখের পানির রঙ পরিবর্তন হয়


তাহলে অবশ্যই চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।


চোখের পানি কমে গেলে কোন সমস্যা হয়?

চোখের পানি কমে গেলে যেসব সমস্যা হতে পারে—


চোখে জ্বালা


চোখে চুলকানি


দৃষ্টি ঝাপসা


চোখ লাল হয়ে যাওয়া


Dry Eye Syndrome


👉 এজন্য পর্যাপ্ত পানি পান করা এবং চোখের যত্ন নেওয়া জরুরি।


চোখ সুস্থ রাখতে চোখের পানির ভূমিকা

চোখের পানি—


চোখ পরিষ্কার রাখে


ধুলাবালি দূর করে


চোখের উপরিভাগ মসৃণ রাখে


ব্যাকটেরিয়া ধ্বংস করে


চোখের স্বাভাবিক দৃষ্টি বজায় রাখে


অর্থাৎ চোখের পানি ছাড়া চোখ সুস্থ রাখা সম্ভব নয়।


চোখের পানি কমে গেলে করণীয়

চোখের পানি কমে গেলে আপনি—


পর্যাপ্ত পানি পান করুন


স্ক্রিন টাইম কমান


ধুলো-বালি এড়িয়ে চলুন


চিকিৎসকের পরামর্শ নিন




প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. চোখের পানি কি রক্তের মতো?

👉 লবণের পরিমাণে কাছাকাছি হলেও এটি রক্ত নয়।


২. চোখের পানি কি জীবাণুনাশক?

👉 হ্যাঁ, এতে থাকা এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে।


৩. চোখের পানি কেন স্বচ্ছ?

👉 এতে রঙিন কণিকা নেই বলেই এটি স্বচ্ছ।


৪. চোখের পানি কি শরীরের জন্য ভালো?

👉 হ্যাঁ, এটি চোখের স্বাস্থ্য রক্ষা করে।




চোখের পানি নোনা হওয়া একেবারেই স্বাভাবিক ও প্রয়োজনীয়। এতে থাকা লবণ ও অন্যান্য উপাদান চোখকে সুরক্ষা দেয়, পরিষ্কার রাখে এবং সংক্রমণ থেকে বাঁচায়। তাই চোখের পানি নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই।


চোখ সুস্থ রাখতে নিয়মিত চোখের যত্ন নিন, পর্যাপ্ত পানি পান করুন এবং কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হোন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম