আমাদের দৈনন্দিন জীবনে আমরা কতই না ফল খাই । পেঁপে তার একটি, অত্যন্ত পুষ্টিকর একটি ফল । খুবই মজাদার। এতে রয়েছে ভিটামিন A, C, ফাইবার এবং হজমে সহায়ক এনজাইম (প্যাপেইন) । আর যদি পাকা হয় তাহলে তো আর কথাই নেই। মজাদার পেয়ে আপনি ইচ্ছে মত খাচ্ছেন ।
![]() |
| papaya |
কিন্তু এর সাথে এমন তিনটি খাবার আছে যা খাওয়া উচিত নয়। সে খাবারগুলো কি কি ? তাহলে চলুন জেনে নিই।
![]() |
| লেবু |
১. লেবু
আপনি লেবু খান সমস্যা নেই। লেবু খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর । আপনি লেবু ও পেঁপে একসাথে খাবেন না । কারণ এর জন্য শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় ।
বাস্তবতা:
লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, আর পেঁপে হালকা ক্ষারীয় প্রকৃতির।
এই দুই খাবার একসাথে খেলে কারও কারও ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাস হতে পারে।
বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা আলসার সমস্যা আছে, তাদের জন্য এটি অস্বস্তিকর হতে পারে।
👉 তবে সাধারণ সুস্থ মানুষের জন্য এটি বিপজ্জনক নয়, বরং কিছু ক্ষেত্রে ভিটামিন C এর কারণে উপকারও হতে পারে।
![]() |
| দই |
২. দই
এখন দেখি দই এর ক্ষেত্রে। দই সম্পর্কে আমরা জানি। দই একটি প্রোবায়োটিক খাবার (ভাল ব্যাকটেরিয়া সমৃদ্ধ) যা স্বাস্থ্যের পক্ষে ভালো। এবং খুবই সুস্বাদু। আর হজমে সহায়তা করে।
পেঁপে হজমে সহায়ক এনজাইম সরবরাহ করে
কিন্তু যদি পেঁপে ও দই একসাথে খেলে বমি বমি ভাব , বদহজমের সমস্যা হতে পারে । তাই একসাথে খাওয়া পরিহার করুন।
![]() |
| টমেটো |
৩.টমেটো
পেঁপে ও টমেটো এই দুইটাই শরীর এর জন্য উপকারী ।
টমেটোতে রয়েছে অ্যাসিডিক উপাদান (লাইকোপেন ও সাইট্রিক অ্যাসিড)
পেঁপে তুলনামূলকভাবে মৃদু ও হজমে সহায়ক
এই দুই খাবার একসাথে খেলে:
হালকা গ্যাস বা অস্বস্তি হতে পারে (বিশেষ করে সংবেদনশীল পেটে)
সুস্থাবস্থা ছাড়াও কখন এড়িয়ে চলবেন?
যদি আপনার গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা থাকে
যদি পেট খুব সংবেদনশীল হয়
যদি খাওয়ার পর অস্বস্তি অনুভব করেন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ( FAQ)
১.পেঁপে খাওয়ার সেরা সময় কখন?
সকালে খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।
২.কারা পেঁপে খাওয়ার সময় সতর্ক থাকবেন?
যাদের গ্যাস্ট্রিক, আলসার বা হজমের সমস্যা আছে।
৩. পেঁপে খেলে কি গ্যাস হয়?
অতিরিক্ত খেলে কিছু মানুষের গ্যাস হতে পারে, তবে সাধারণত এটি হজমে সহায়ক।
৪.প্রতিদিন পেঁপে খাওয়া কি ঠিক?
হ্যাঁ, তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত।



