আমরা সচরাচর shoe কিংবা বুট পরে কোথাও যাই । দীর্ঘক্ষণ আমাদের জুতা পরিহিত অবস্থায় থাকতে হয় । শীতকাল হউক বা গরমকাল । আর তার সাথে আমরা মোজা পড়া অবস্থায় থাকি । কিন্তু যখন মোজা খুলি তখন পা কিংবা মোজা থেকে বিরক্তিকর দুর্গন্ধ বের হয় । আর এতে করে আমাদের সমস্যায় পড়তে হয় । তখন ভেবে পাই না কি করব । মোজা পড়লে পা থেকে দুর্গন্ধ হওয়া একটি খুবই সাধারণ সমস্যা । তাই আজকে আমরা জানব মুক্তির উপায়। প্রথমে আমরা জানব কারণ কি ?
![]() |
| দীর্ঘ সময় মোজা পড়লে পায়ে দুর্গন্ধ হতে পারে। কিছু সহজ অভ্যাস মেনে চললে এই সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। |
মোজা পড়ায় পা থেকে গন্ধ হওয়ার প্রধান কারণ
১. অতিরিক্ত ঘাম (Sweaty Feet)
আমাদের পায়ে প্রচুর ঘামগ্রন্থি থাকে। দীর্ঘ সময় মোজা ও জুতা পরে থাকলে বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ঘাম জমে থাকে। এই ঘাম থেকেই ব্যাকটেরিয়া জন্মায়, যা দুর্গন্ধের মূল কারণ।
২. ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ
ঘামযুক্ত ও আর্দ্র পরিবেশ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের জন্য আদর্শ। Athlete’s Foot (Tinea Pedis) নামক ফাঙ্গাল সংক্রমণ পা থেকে তীব্র গন্ধ, চুলকানি ও খোসা ওঠার কারণ হতে পারে।
৩. নিম্নমানের বা সিন্থেটিক মোজা
নাইলন বা পলিয়েস্টারের মতো সিন্থেটিক মোজা ঘাম শোষণ করতে পারে না। ফলে পা ভেজা থাকে এবং গন্ধ দ্রুত তৈরি হয়।
৪. প্রতিদিন মোজা পরিবর্তন না করা
একই মোজা বারবার ব্যবহার করলে তাতে ব্যাকটেরিয়া জমে যায়, যা পা ধোয়ার পরও গন্ধ সৃষ্টি করতে পারে।
৫. অপরিষ্কার জুতা
অনেকে পা ধুলেও জুতা পরিষ্কার করেন না। অথচ জুতার ভেতরেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বেশি জমে থাকে।
মোজা পড়ায় পা থেকে গন্ধ ও বিরক্তি ঠেকাতে করণীয়
প্রথম যা করবেন। মোজা ও জুতা ব্যবহার করেছেন,পরের বার ব্যবহার করার আগে লবণ মিশানো গরম পানিতে ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এতে করে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচবেন । আর পা ঘামা থেকে অনেকটা রেহাই পাবেন ।
বেকিং সোডাতো সবাই চিনেন । জুতার গন্ধ দূর করতে বেকিং সোডা যমের মত কাজ করে । তাই বেকিং সোডা মিশিয়ে রাখুন। পরবর্তীতে জুতা ব্যবহারের সময় পরিষ্কার করে পড়ুন।মোজার ক্ষেত্রেও একই কাজ করুন ।
ফুট পাউডার বা অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন। বাইরে যাওয়ার আগে পায়ে ও মোজার ভেতরে হালকা পাউডার ব্যবহার করুন ।এটি ঘাম শোষণ করে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে
জুতায় ফেব্রিক সফটনার সিট দেখে দেখতে পারেন । কেননা এটা দুর্গন্ধ দূর করতে সহায়তা করে।
টি ব্যাগ ফুটন্ত পানিতে গরম করে জুতায় রাখুন । পরদিন দেখবেন দুর্গন্ধ ভ্যানিস। ঘন্টাখানেক পর টি ব্যাগ সরিয়ে মুছে নিন ।
সুতি মোজা পরিধান করুন কেননা এতে ঘাম কম হয় । এক মোজা দু দিনের বেশি ব্যবহার করবেন না । দুইদিন পর গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিন । আর জুতা সপ্তাহে ২-৩ দিন রোদে শুকান । এতে করে ছত্রাকের সংক্রমণ হবে না ।
কোন অভ্যাসগুলো এড়িয়ে চলবেন
ভেজা মোজা আবার পরা
অন্যের জুতা বা মোজা ব্যবহার
সারা দিন জুতা না খোলা
পা না শুকিয়ে মোজা পরা
পা থেকে গন্ধ হওয়া কি কোনো রোগের লক্ষণ?
সাধারণত এটি পরিচ্ছন্নতার অভাব বা ঘামের কারণে হলেও, কিছু ক্ষেত্রে—
ফাঙ্গাল ইনফেকশন
হাইপারহাইড্রোসিস (অতিরিক্ত ঘাম)
এর লক্ষণ হতে পারে। সমস্যা দীর্ঘদিন থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১.মোজা না পরলেও কি পা থেকে গন্ধ হতে পারে?
হ্যাঁ, যদি পা পরিষ্কার না থাকে বা ফাঙ্গাল সংক্রমণ থাকে।
২.কোন ধরনের মোজা পায়ের গন্ধ কমায়?
কটন ও ঘাম শোষণকারী মোজা পায়ের গন্ধ কমাতে সবচেয়ে ভালো।
৩.প্রতিদিন ফুট পাউডার ব্যবহার করা কি নিরাপদ?
হ্যাঁ, তবে অতিরিক্ত বা দীর্ঘদিন মেডিকেটেড পাউডার ব্যবহারে সতর্কতা দরকার।
৪.পায়ের গন্ধ কি ছোঁয়াচে?
গন্ধ নিজে ছোঁয়াচে নয়, তবে ফাঙ্গাল সংক্রমণ ছোঁয়াচে হতে পারে।
৫.লেবু ব্যবহার করলে কি উপকার হয়?
লেবুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, তবে সংবেদনশীল ত্বকে জ্বালা করতে পারে।
শেষ কথা
মোজা পড়ায় পা থেকে গন্ধ ও বিরক্তি একটি সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে তা বড় অস্বস্তির কারণ হতে পারে। নিয়মিত পা পরিষ্কার রাখা, সঠিক মোজা ও জুতা ব্যবহার এবং কিছু ঘরোয়া যত্নই এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চি
কিৎসকের পরামর্শ নিন।স্বাস্থ্যকর অভ্যাসই পারে আপনাকে এই বিব্রতকর সমস্যা থেকে দূরে রাখতে।
